ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইবার হামলার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

Link Copied!

Obamaআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার বিরুদ্ধে ওঠা সাইবার হামলার অভিযোগ খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন নির্বাচনের সময় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকের ঘটনা ঘটেছিল। এ ছাড়া ডেমোক্রেটিক পার্টির ই-মেইলও হ্যাক হয়েছিল। অভিযোগ ওঠে, এর পেছনে রাশিয়ার মদদ রয়েছে।
অক্টোবরে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, রাশিয়া আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার চেষ্টা করছে দেশটি। তবে রাশিয়া ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব অভিযোগ খারিজ করে দিয়েছেন।
রাশিয়ার পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প বলেছেন, রাশিয়া কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে তিনি বিশ্বাস করেন না। তিনি মনে করেন, রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ আনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
হোয়াইট হাউসের মুখপাত্র এরিক শুলজ বলেছেন, প্রেসিডেন্ট ওবামা চাইছেন তার তত্ত্বাবধানে এ বিষয়ে তদন্ত হোক। কারণ বিষয়টিকে তিনি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা আমাদের নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।’
হোয়াইট হাউসের এই কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ওবামার দায়িত্ব শেষ হওয়ার আগেই এ তদন্ত কাজ শেষ হবে। প্রতিবেদনটি জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হবে।