ঢাকাSaturday , 10 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক অনুচ্ছেদ সরিয়ে ফেলার আহ্বান

Link Copied!

chief-justiceনিজস্ব প্রতিবেদক : সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক অনুচ্ছেদগুলোকে সরিয়ে ফেলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত ১১৬ ও ১১৬(ক) বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থি। এগুলো সংবিধান থেকে সরিয়ে দিতে হবে। অন্যথায় পূর্ণাঙ্গ আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট চত্বরে এক আলোচনা সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের বিচার বিভাগকে সহায়তা করতে হবে।
তিনি আরো বলেন, কোনো শক্তি যখনই সংবিধানকে বাঁকা পথে নেওয়ার চেষ্টা করেছে, সুপ্রিম কোর্ট সেই বাঁকা পথ থেকে সংবিধানকে সোজা পথে নিয়ে এসেছেন। কোনো শক্তিকেই পরোয়া করেননি।