ঢাকাWednesday , 7 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের কাজ করতে লজ্জার কিছু নেই

Link Copied!

hasinaনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের কাজ নিজে করতে লজ্জার কিছু নেই। আমি ঘর থেকে বের হওয়ার সময় নিজেই লাইট বন্ধ করি।
বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এভাবেই নিজের অভ্যাসের কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘অনেক কষ্ট করে আজকে আমরা এ জায়গায় এসেছি। সবাই বিদ্যুৎ সাশ্রয়ী হবে সেটাই আমি আশা করি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দৈনন্দিন কাজে নানাভাবে বিদ্যুৎ, জ্বালানির অপচয় করি। আমার যদি একটু সাশ্রয়ী হই তাহলে এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারব। তাই সবার প্রতি আহ্বান থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিস আদালত সব জায়গায় আমরা সাশ্রয়ী মনোভাবের পরিচয় দেই। সবাই যেন একটু বিদ্যুৎ সাশ্রয়ী হই।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন করতে অনেক খরচ হয়। বিদ্যুতের অপব্যবহার যেন না হয়। তাই বিদ্যুতকে নিজের সম্পদ মনে করে রক্ষা বা সাশ্রয় করতে হবে সবাইকে।’
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ জনগণকে এসবের অপচয় রোধসহ সাশ্রয়ী ব্যবহারে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদনে বহুমুখী জ্বালানির ব্যবহারে সরকারে পদক্ষেপের কথা উল্লেখ করে জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বর্তমানে ৯ হাজার ৮৪০ মেগাওয়াট ক্ষমতার আটটি কয়লাভিত্তিক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ ছাড়া রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ চলছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নেপালের জ্বালানিমন্ত্রী জনার্দন শর্মা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।