ঢাকাSunday , 4 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে চালু হচ্ছে ‘ওয়েস্টিন টু’ হোটেল

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : ‘ওয়েস্টিন টু’ নামে নতুন একটি হোটেল চালু করতে যাচ্ছে পুঁজিবাজারের তালিকাভু্ক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেল ও ওয়েস্টিন যৌথভাবে হোটেলটি পরিচালনা করবে। নতুন হোটেলের জন্য গুলশানে এক্রোপলিস প্রজেক্টে প্রায় ২ লাখ বর্গফুট জায়গা কিনছে কোম্পানিটি। যার প্রতি বর্গফুটের দাম ২৫ হাজার টাকা।
এ জায়গা কিনতে ব্যয় হবে প্রায় ৫০০ কোটি টাকা। আর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত টাকা এবং অন্যান্য উৎস থেকে প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিক হোটেলের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ডিসিসি ইউনিক প্রজেক্টের বাণিজ্যিক কার্যক্রম পিছিয়ে ২০১৮ সালের জুলাই মাসে চলে যাচ্ছে। আগামী বছরের ১ আগস্ট এ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার কথা ছিল।