ঢাকাSaturday , 3 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুদণ্ডের ২১ বছর পর নির্দোষ!

Link Copied!

courtআন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ড কার্যকরের ২১ বছর পর চীনের এক ব্যক্তিকে নিরাপরাধ বলে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার দেয়া রায়ে সুপ্রিম কোর্ট বলেছে, অপর্যাপ্ত প্রমাণ সত্বেও ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
হেবেই প্রদেশের সিজিয়াঙে এক নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে ১৯৯৫ সালে ফায়ারিং স্কোয়াডে ২০ বছর বয়সী নি শুবিন নামে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০৫ সালে পুলিশের কাছে ধরা পড়ার পর  এক সিরিয়াল কিলার স্বীকার করে যে, ওই নারীকে হত্যা সেই করেছিল। এরপরই নি এর পরিবার মামলাটি পুনরায় চালুর ব্যাপারে প্রচারণা চালাতে শুরু করে। তবে ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে মামলাটি পুনর্জীবিত করা হয়।
চীনের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, বিচারে যে বিষয়গুলো বিবেচনায় নেয়া হয়েছিল তা ছিল অস্বচ্ছ এবং প্রমাণগুলো পর্যাপ্ত ছিল না। তাই আগের দণ্ড পরিবর্তন করে নিকে নির্দোষ ঘোষণা করা হচ্ছে।
চীনের আদালতে দণ্ড দেওয়ার হার ৯৯ শতাংশ। পুলিশের জোর করে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে অধিকাংশ ক্ষেত্রেই ভুল দণ্ড প্রদান করা হয়।  চীনে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা রাষ্ট্রীয় গোপনীয় বিষয় বলে বিবেচিত হয়।  ধারণা করা হয় প্রতি বছর দেশটিতে হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটে।