ঢাকাFriday , 2 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়েদের বিয়ের বয়স ১৮ দাবি

Link Copied!

human_chainনিজস্ব প্রতিবেদক : বিশেষ বিধান বাতিল করে শর্তহীনভাবে মেয়েদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ করার দাবি জানিয়েছে নারী শ্রমিক কণ্ঠ নামে একটি সংগঠন।
শুক্রবার প্রেসক্লাবের সামনে ‘মেয়েদের ১৮-এর আগে বিয়ে নয়, ২০-এর আগে সন্তান নয়’-এই প্রতিপাদ্য নিয়ে মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ বিধান রেখে ২৪ নভেম্বর, ২০১৬ মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে। এর ফলে নারীর প্রতি সহিংসতাও বাড়বে এবং কন্যাশিশুরা সিদ্ধান্তহীনতা ও নিরাপত্তাহীনতায় ভুগবে। সরকারের এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়নে এবং মেয়েদের ভবিষ্যত সম্ভাবনাকে থমকে দেবে। সরকারের কাছে জোরালো আহ্বান, বাল্যবিবাহ নিরোধ আইনে শর্ত ছাড়া মেয়েদের ক্ষেত্রে বিয়ের বয়স ন্যূনতম ১৮ বছর রেখে যেন আইনটি পাশ করা হয়।
নারী শ্রমিক কণ্ঠের কেন্দ্রীয় নেত্রী লিমা ফেরদৌসের সভাপতিত্বে এবং উম্মে হাসান ঝলমলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারীশ্রমিক কণ্ঠের সদস্যসচিব রোকেয়া রফিক, নেত্রী খাদিজা আক্তার, সুলতানা বেগম, খাদিজা রহমান, হেনা চৌধুরী, শিরীন সিকদার প্রমুখ। মানববন্ধনে নারী শ্রমিক কণ্ঠের ৩৫টি শ্রমিক সংগঠন উক্ত দাবির পক্ষে সংহতি ও একাত্মতা প্রকাশ করে।