ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় হামলায় ইরানের ঘাঁটি চায় রাশিয়া

Link Copied!

rusiaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলায় ইরানের বিমানঘাঁটি ব্যবহার করতে চায় রাশিয়া। রাশিয়ার যুদ্ধজাহাজ অ্যাডমিরাল কুজনেতসভ ভূমধ্যসাগর থেকে সিরিয়ায় নতুন সামরিক মিশন শুরু করলে তাদের ইরানের বিমানঘাঁটি ব্যবহারের প্রয়োজন হবে। এ বিষয়ে উভয় দেশ চিন্তাভাবনা করছে।
ভূমধ্যসাগরে অ্যাডমিরাল কুজনেতসভ থেকে নতুন করে অভিযান শুরু করতে ইরানের হামাদান বিমানঘাঁটি ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন রাশিয়ার কর্মকর্তারা।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী হুসেইন দেগহান জানিয়েছেন, সিরিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে রাশিয়াকে বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হুসেইন শেখলেসলাম পরে একই ধরনের কথা বলেন। তিনি বলেন, পরিস্থিতি দাবি করলে, আগস্ট মাসের মতো আবারও ইরানের ঘাঁটি থেকে রাশিয়ার বিমান উড্ডয়ন ও জ্বালানি নেওয়ার অনুমতি দেওয়া হবে।
আগস্ট মাসের মাঝামাঝি ইরানের ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় বিমান হামলা চালায় রাশিয়া। এক সপ্তাহ পরে সন্ত্রাসবিরোধী অভিযান শেষে রাশিয়ার বিমান রাশিয়ায় ফিরে আসে।
তবে ইরানের ঘাঁটি ব্যবহার নিয়ে ঝামেলা আছে। সংবিধান অনুযায়ী, ইরানের মাটিতে বিদেশি সেনা থাকার সুযোগ নেই।
উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে সিরিয়ায় বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে রাশিয়া অভিযানে অংশ নিয়েছে। অন্যদিকে, বাশার আল-আসাদের বিপক্ষে বিদ্রোহীদের পক্ষে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে উভয় দেশ সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে।