ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিজাল ব্যাংককে জরিমানা দিতেই হবে

Link Copied!

bangladesh-bankনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ব্যাংকের চুরিকৃত অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনকে (আরসিবিসি) অবশ্যই ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক করপোরেশনের অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানানো অনৈতিক। কারণ তারা এ ঘটনায় দ্বায় স্বীকার করেছে। এখন অর্থ ফেরত দিতে না চাওয়া অগ্রহণযোগ্য। তাদের অর্থ ফেরত দিতেই হবে।’
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে অর্থ উদ্ধারের বিষয়ে আইনমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের অগ্রগতি সর্ম্পকে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘ফিলিপাইন সরকারের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। তারা রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে আমাদের সব ধরনের আইনি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।’