ঢাকাThursday , 1 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গেজেট প্রকাশে আরো ৭ দিন সময় পেল সরকার

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আবারও এক সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, ‘আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল দেশে নেই। গেজেট প্রকাশ করতে আমাদের দুই সপ্তাহ সময় প্রয়োজন।’ আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।
এর আগ গত ২৪ নভেম্বর বিচারক বিধিমালার গেজেট প্রকাশ করতে আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলেন আপিল বিভাগ।
গত ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
ওই দিন সকালে চাকরিসংক্রান্ত বিধিমালা প্রণয়নের কাজ কতদূর এগিয়েছে, সে বিষয়ে একটি এফিডেভিট দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাতে বলা হয়, চাকরির শৃঙ্খলা বিধির খসড়া রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে।
১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।