ঢাকাWednesday , 30 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিনা বিচারে বন্দি ৪ নারীকে কেন জামিন নয়

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : ২০০৯ সাল থেকে বিনা বিচারে কাশিমপুর কারাগারে থাকা চার নারী কারাবন্দিকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের কেন জামিন দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে।
পৃথক হত্যা মামলায় এই চার কারাবন্দি হলেন সুমি আক্তার, শাহনাজ বেগম, রাজিয়া সুলতানা, রানী ওরফে নূপুর।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে এসব হত্যা মামলার নথি আদালতে তলব করা হয়েছে।
এই চার নারীর বিনা বিচারে কারাগারে থাকার বিষয়টি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে অ্যাডভোকেট আইনূর নাহার সিদ্দিকা আদালতের নজরে আনেন।
পৃথক চারটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের শাহনাজ বেগম ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর, একই জেলার সুমি আক্তার রেশমা ২০০৯ সালের ১৫ জানুয়ারি, একই বছরের ২১ মে গাজীপুরের রাজিয়া সুলতানা ও ২১ নভেম্বর ময়মনসিংহের রানী ওরফে নূপুরকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে এসব মামলায় তাদের অনেকবার আদালতে হাজির করা হয়েছে। কিন্তু আজ অবধি এসব মামলার বিচার শেষ হয়নি। বিচার শেষ না হওয়ায় প্রায় আট বছর ধরে তারা কারাগারে বিনা বিচারে বন্দি রয়েছেন।
সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে এই চার বন্দির তথ্য পায় । আজ ওই লিগ্যাল এইড কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী আইনূর নাহার সিদ্দিকা এসব তথ্য আদালতে উপস্থাপন করেন।