ঢাকাMonday , 28 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে রক্ষণশীল প্রেসিডেন্ট প্রার্থী হলেন ফিলোঁ

Link Copied!

france-pesidentআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশালী রিপাবলিকান পার্টির প্রার্থী হলেন ফ্রাঁসোয়া ফিলোঁ। দলীয় মনোনয়ন পাওয়ার লড়াইয়ে অ্যালাই জুপকে হারিয়ে প্রার্থী হলেন ফিলোঁ। রোববারের দলীয় নির্বাচনে ৬৭ শতাংশ ভোট পান তিনি। বিবিসি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর ফিলোঁ প্রতিশ্রুতি দিয়েছেন, একটি স্বচ্ছ সমাজ গড়ে তুলবেন। তিনি বলেছেন, ফ্রান্স সত্য ও কার্যকর একটি সমাজ চায়।
২০১৭ সালের এপ্রিল মাসে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে সোশ্যালিস্ট পার্টির ও কট্টর ডানপন্থি পার্টির দুই প্রার্থীকে মোকাবিলা করতে হবে ফিলোঁর।
প্রার্থিতার দৌড়ে হেরে যাওয়ার পর অপেক্ষাকৃত মডারেট প্রার্থী জুপ স্বাগত জানিয়েছেন ফিলোঁকে। তিনি বলেছেন, দলীয় প্রার্থী ফিলোঁকে জেতাতে তার পক্ষে কাজ করবেন।
প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর ফিলোঁ তার সমর্থকদের উদ্দেশে বলেন, পরিবর্তনের জন্য কাজ করবেন তিনি। ফ্রান্সের জনগণ আস্থার সঙ্গে আমাকে বিশ্বাস করে। আমি এর মর্যাদা রাখার চেষ্টা করব।
দলীয় প্রার্থিতার লড়াইয়ে ফিলোঁ জিতবেন- এমনটি আগেই প্রত্যাশা করা হচ্ছিল। গত সপ্তাহে মনোনয়নপ্রত্যাশীদের নির্বাচনে ফিলোঁ ও জুপের কাছে হেরে যান প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি।
সারকোজির সরকারে প্রধানমন্ত্রী ছিলেন ফিলোঁ। সমলিঙ্গের বিয়ে ও গর্ভপাতের বিরুদ্ধে তার শক্ত অবস্থান রয়েছে।