ঢাকাMonday , 28 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউ অর‌লিন্সে গুলিতে নিহত ১

Link Copied!

frenceআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুজিয়ানা রাজ্যের নিউ অরলিন্স শহরের ঐতিহাসিক ফ্রান্স কোয়ার্টারে গুলিতে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো নয়জন।
দেশটির পুলিশ জানায়, বারবন ও ইবারভিল সড়কে স্থানীয় সময় শনিবার দিনগত রাত ১টা ৪০ মিনিটে ফাঁকা গুলি ছোড়ে এক বন্দুকধারী।
সেখানকার পুলিশ সুপার মাইকেল হ্যারিসন সংবাদ সম্মেলনে জানান, হতাহতদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। যাদের বয়স ২০ থেকে শুরু করে ৩৭ বছরের মধ্যে। এ ঘটনার পর আগ্নেয়াস্ত্র রাখার কারণে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে কী কারণে এভাবে গুলি চালানো হয়েছে, তা এখনো পুলিশ জানে না। এ বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানান মাইকেল।
তিনি জানান, বারবন সড়কে অনেকগুলো বার রয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক পর্যটক থাকে এ স্থানে। এ কারণে ওই এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।
এর আগে ২০১৪ সালের জুনে ওই এলাকায় গুলিতে একজন নিহত ও নয়জন আহত হয়েছিল।