ঢাকাSaturday , 26 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীনে শক্তিশালী ভূমিকম্প

Link Copied!

chinআন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার জানিয়েছে, তাজিকিস্তান সীমান্তের কাছে ওই ভূমিকম্পে ঘর-বাড়ি ধ্বংস এবং একটি রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্যোগ মোকাবিলার জন্য জিনজিয়াং থেকে একটি উদ্ধারকারী দলকে দুর্গম আক্তো কাউন্টিতে পাঠানো হয়েছে। তাজিকিস্তান ও কিরগিজস্তানের সঙ্গে চীনের পার্বত্য সীমান্তে এই কাউন্টির অবস্থান।
সিনহুয়া জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই অঞ্চলে ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৬ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৭৫ কিলোমিটার গভীরে।