ঢাকাSaturday , 26 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শ্রমিকদের মজুরি ১৬ হাজার দাবি

Link Copied!

garmentsনিজস্ব প্রতিবেদক : পোশাক শ্রমিকদের জন্য ১৬ হাজার টাকা মজুরি করার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ও সোয়েটার অপারেটরদের মজুরি বাড়ানোর দাবিতে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি জানায় সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর বাড়ি ভাড়া, গ্যাস বিল, দ্রব্যমূল্যসহ অন্যান্য ব্যয় কয়েকগুণ বেড়েছে। বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়েছে। তাই শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা ও বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সর্বসাকুল্যে ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানান তারা। এ ছাড়া রেশনিং প্রথার মাধ্যমে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদানের দাবি জানান তারা।
বক্তারা চট্টগ্রামের বন্ধকৃত গাউস ফ্যাশন ও ক্রণ সোয়েটার, দক্ষিণ খানের সোয়ান গার্মেন্টসহ সব বন্ধ কারখানা চালু এবং গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তির দাবি জানান।
সংগঠনের কার্যকরি সভাপতি সাদেকুর রহমান শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, সহসভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন, উপদেষ্টা কাফি রতন, যুগ্মসাধারণ সম্পাদক জলি তালুকদার, সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, দপ্তর সম্পাদক এম এ শাহীন, প্রচার সম্পাদক জালাল হাওলাদার, জয়নাল আবেদিন, নুরুল আফছার লিটন, দিদারুল ইসলাম প্রমুখ।