ঢাকাSaturday , 26 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রামপাল বাদ দিয়ে অন্য জায়গায় বিদ্যুৎকেন্দ্র তৈরির আহবান

Link Copied!

abul moksudনিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদ সুন্দরবন এলাকা রামপাল বাদ দিয়ে অন্য জায়গায় বিদ্যুৎকেন্দ্র তৈরির আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে। কিন্তু আমরা এমন কোন প্রকল্প চাইনা যা দেশের সম্পদ নষ্ট করে তৈরি হবে।
শনিবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে `রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব অপতৎপরতা বন্ধ এবং জাতীয় কমিটির ৭দফা বাস্তবায়নে` তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র চাইলে অনেক তৈরি করা যাবে কিন্তু সুন্দরবন ধ্বংস করে ফেললে তা আর কোনদিন তৈরি করা যাবে না।’ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, চাইলে আপনারা গণভোট নেন। তাহলেই আপনারা দেখতে পাবেন দেশের এক শতাংশ মানুষও চায় না যে রামপালে বিদ্যুৎকেন্দ্র হোক।’
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহিদউল্লার সভাপতিত্ব অনুষ্ঠিত মহাসমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, বাসদের সাধারন সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সমাজতান্ত্রিক পার্টির সভাপতি মোশরেফা মিশু।