ঢাকাSaturday , 26 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিদেল কাস্ত্রো আর নেই

Link Copied!

castroআন্তর্জাতিক ডেস্ক : কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রো মারা গেছেন। বাংলাদেশ সময় শনিবার সকালে ৯০ বছর বয়সে তিনি মারা যান বলে কিউবার রাষ্ট্রীয় টিভির এক ঘোষণায় বলা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলা হয়নি।
ফিদেল কাস্ত্রো প্রায় ৫০ বছর এক দলীয় রাষ্ট্র হিসেবে কিউবা শাসন করেন। এরপর ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করে রাজনীতি থেকে সরে পড়েন।
‘কিউবাকে জনগণের কাছে ফিরিয়ে দিয়েছেন’ এমন একজন নেতা হিসেবে কাস্ত্রোর প্রশংসা করতেন তার সমর্থকরা। তবে তার বিরোধীরা ‘কঠোরভাবে বিরোধীদের দমনের অভিযোগ’ এনেছেন তার বিরুদ্ধে।