ঢাকাWednesday , 23 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জঙ্গি শফিউলের ৩ সহযোগীর আত্মসমর্পণ

Link Copied!

Kamalরংপুর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জঙ্গি শফিউলের তিন সহযোগী আত্মসমর্পণ করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় সিতল কমিউনিটি সেন্টারে তারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করা জঙ্গিরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার লোহারবান গ্রামের মন্দেল হোসেনের ছেলে হাফেজ মো. মাসুদ রানা ওরফে হাফেজ মাসুদ (১৮), একই উপজেলার বিন্নাগাড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. হাফিজুর রহমান (১৬) ও একই উপজেলার জয়রামপুর গ্রামের মো. সারোয়ার হোসেনের ছেলে আক্তারুল (১৮)। আত্মসমর্পণকারীরা কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলায় অংশগ্রহণকারী জঙ্গি শফিউলের সহযোগী হিসেবে কাজ করতেন।