ঢাকাTuesday , 22 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিছু মানুষকে গুলি করায় আনন্দ আছে

Link Copied!

mattisআন্তর্জাতিক ডেস্ক : জেনারেল (অব.) জেমস মাট্টিসকে প্রতিরক্ষামন্ত্রী করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই মাট্টিসই এক সময় বলেছিলেন, ‘কিছু মানুষকে গুলি করায় বেশ আনন্দ আছে।’ ট্রাম্প জেমসকে ডাকেন ‘জেমস পাগলা কুকুর মাট্টিস’ বলে। শনিবার মাট্টিসের সঙ্গে দেড়ঘন্টাব্যাপী বৈঠক করেছেন ট্রাম্প।
ম্যারিন ক্রপস দিয়ে সামরিক বাহিনীর পেশা শুরু করেছিলেন মাট্টিস। ২০০১ সালে আফগানিস্তানে এবং ২০০৩ সালে ইরাক অভিযানে মেরিন ডিভিশনের দায়িত্বে ছিলেন তিনি।
চার তারকার এই জেনারেল ২০০৪ সালে ইরাকের ফাল্লুজায় তার মেরিন সেনাদের ভূমিকার জন্য প্রশংসিত হয়েছিলেন। ওই বছর সান দিয়েগোতে সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘ কিছু লোককে গুলি করে মারায় আনন্দ আছে।’ ওই সময় এই মন্তব্যের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন তিনি।
মাট্টিস বলেছিলেন, ‘ আপনি আফগানিস্তানে গেলে সেখানে কিছু লোককে পাবেন যারা পাঁচ বছর ধরে নারীদের চড় মারছে। কারণ তারা বোরকা পরে না। আপনারা জানেন, এ ধরণের লোকের কোনো পুরুষত্ব নাই। তাই এ ধরণের লোককে গুলি করায় বেশ আনন্দ পাওয়া যায়।’