ঢাকাTuesday , 22 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর অফিস খোলা রাত ৮টা পর্যন্ত

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক : আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের সব কর অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়াসহ সংশ্লিষ্ট সেবা দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ্য জানিয়েছেন।
আয়কর দিবস উপলক্ষে প্রথমবারের মতো আয়কর সপ্তাহ উদযাপন করবে সংস্থাটি। এ সময় কর অঞ্চলগুলোতে মেলার মতো সেবা পাওয়া যাবে। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহ পালন করা হবে। আয়কর সপ্তাহ চলাকালে শুক্র ও শনিবারও অফিস খোলা থাকবে।
এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আবদুর রাজ্জাক এ বিষয়ে বলেন, আয়কর দিবস উপলক্ষে এবারই প্রথমবারের মতো আয়কর সপ্তাহ পালন করা হবে। আয়কর সপ্তাহ পালনকালে সব অঞ্চলের করদাতা যাতে মেলার সব সুযোগ-সুবিধা পান তা নিশ্চিত করা হবে।