ঢাকাSunday , 20 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাটর্নির পদ নিয়ে রিট শুনতে বিব্রত হাইকোর্ট

Link Copied!

Mahbube Alamনিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল পদে মাহবুবে আলমের থাকার বৈধতা নিয়ে দায়ের করা রিট শুনতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনতে বিব্রতবোধ করেন। নিয়মানুযায়ী, এখন রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি শুনানির জন্য নতুন কোনো বেঞ্চে পাঠাবেন।
এর আগে গত ১০ নভেম্বর আইনজীবী ইউনুছ আলী আকন্দ অ্যাটর্নি জেনারেল পদে মাহবুবে আলমের থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বিবাদী করা হয়। রিটে বলা হয়, সংবিধানের ৬৪(১)/৯৬(১) অনুচ্ছেদ অনুযায়ী ৬৭ বছর বয়সের পরে এই পদে থাকার নিয়ম নেই। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মাহবুবে আলমের বয়স ৬৭ বছর হয়ে যায়। নির্দিষ্ট বয়স শেষ হওয়ার পরও তিনি ওই পদে বহাল রয়েছেন।
রিট আবেদনে আরো বলা হয়, নিয়ম অনুযায়ী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। কিন্তু আইন লঙ্ঘন করে প্রায় আট বছর টানা এই পদে বহাল আছেন। বয়স পেরিয়ে যাওয়ার পরও মাহবুবে আলম কোন কর্তৃত্ববলে অ্যাটর্নি জেনারেল হিসেবে বহাল রয়েছেন তার নির্দেশনা জানতে চাওয়া হয়েছে রিটে।
রিটে বলা হয়, অ্যাটর্নি জেনারেল নিয়োগ বিষয়ে সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতাসম্পন্ন কোনো ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হবেন। সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, অন্য বিধানাবলী সাপেক্ষে কোনো বিচারক ৬৭ বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। অ্যাটর্নি জেনারেল পদটি সাংবিধানিক উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, সংবিধান মেলে চলা সবারই দায়িত্ব ও কর্তব্য। সাংবিধানিক অন্য সব পদেই নির্ধারিত সময়ের পরে আর কেউ থাকতে পারেন না।