আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পোপের সামনে হাঁটু গেড়ে বসে কয়েকজন প্রিন্স অব চার্চ আনুগত্যের শপথ নিলেন। তাদের মধ্যে ১৩ জনের বয়স ৮০-এর নিচে। তারা বিশ্বের ১.২ বিলিয়ন ক্যাথলিকের প্রধান পোপ নির্বাচিত করবেন।
১৯ নভেম্বর ভ্যাটিক্যানের সেন্ট পিটারের ব্যাসিলিকায় নতুন কার্ডিনালের মাথায় ঐতিহ্যবাহী টুপি বিরিয়েট্টা পরিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে নতুন কার্ডিনাল বাংলাদেশের প্যাট্রিক ডি’রোজারিও রয়েছেন। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়, তিনিই প্রথম বাংলাদেশি কার্ডিনাল হলেন।
কার্ডিনালরা রোমে যাবেন বাংলাদেশ, বেলজিয়াম, ব্রাজিল, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইতালি, মরিশাস, মেক্সিকো, পাপুয়া নিউগিনি, স্পেন, যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা থেকে।কার্ডিনালদের প্রতি জনতার মধ্যে ক্রমবর্ধমান বিদ্বেষের শিকারে পরিণত না হওয়ার আহ্বান জানান পোপ।

