ঢাকাSaturday , 19 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরুষ নির্যাতন প্রতিরোধে ২১ দফা দাবি

Link Copied!

human_chainনিজস্ব প্রতিবেদক : পুরুষ নির্যাতন প্রতিরোধে ২১ দফা দাবি জানিয়েছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পুরুষ জাতি নারী সমাজের কাছে নানাভাবে শারীরিক, মানসিক নির্যাতন, মিথ্যা মামলাসহ বিভিন্ন প্রকার হয়রানির শিকার হচ্ছে। পুরুষ নির্যাতন প্রতিরোধের নিমিত্তে বাংলাদেশ সরকারের কোনো আইন না থাকায় পুরুষ জাতি কোনোভাবেই কোনো প্রকার আইনি সহযোগিতা পাচ্ছে না।’
পুরুষ জাতির এই সমস্ত নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে রক্ষা পাওয়ার নিমিত্তে পুরুষ নির্যাতন দমন আইনসহ ২১ দফার দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক শেখ খায়রুল আলমসহ অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে সচিবালয়ের দিকে যান সংগঠনের নেতা-কর্মীরা।