ঢাকাFriday , 18 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪০

Link Copied!

iraqআন্তর্জাতিক ডেস্ক : ইরাকে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬০ জন। বৃহস্পতিবার ফাল্লুজাহ থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে আমিরিয়াত আল ফাল্লুজাহতে এ ঘটনা ঘটেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার আমিরিয়াত আল ফাল্লুজাহতে এক পুলিশ কর্মকর্তার বিয়ের অনুষ্ঠানে গাড়ি বোমা হামলাটি চালানো হয়। তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির পুলিশ জানিয়েছে, তাদের বিশ্বাস সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলা পেছনে জড়িত।
সরকার সমর্থিত সুন্নি উপজাতিদের এলাকা আমিরিয়াত আল ফাল্লুজাহ। এই গোষ্ঠীটি গত দুই বছরেরও বেশি সময় ধরে আইএসের বিরুদ্ধে লড়াই করেছে। গত জুনে আইএসকে এ শহর থেকে বিতাড়িত করতে সক্ষম হয় তারা।
প্রসঙ্গত, ইরাকে বর্তমানে আইএসের একমাত্র শক্ত ঘাঁটি মসুল। ইরাকের সরকারি বাহিনী ও কুর্দি পেশ মারগা সেনারা মসুল পুনর্দখলে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে। মসুলের বেশ কিছু এলাকা উদ্ধারও সম্ভব হয়েছে।