ঢাকাFriday , 18 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনা শাসনের দাবিতে ব্রাজিলে বিক্ষোভ

Link Copied!

brazilআন্তর্জাতিক ডেস্ক : সেনা শাসনের দাবিতে ব্রাজিলে বিক্ষোভ করেছে প্রায় অর্ধশত বিক্ষোভকারী। বুধবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসের ভেতরে বিক্ষোভকারীরা জড়ো হলে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ।
বিবিসি জানিয়েছে, বুধবার পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে ৪০ জন বিক্ষোভকারী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে । পরে তারা কাঁচের দরজা ভেঙ্গে পার্লামেন্ট মঞ্চে প্রবেশ করে। এ সময় তারা সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয় এবং সেনা শাসনের দাবি জানায়। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর পুলিশ সব বিক্ষোভকারীকে আটক করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, ১৯৬৪ থেকে ৮৫ সাল পর্যন্ত সেনা শাসনের আওতায় ছিল ব্রাজিল।
দিনের শেষে প্রেসিডেন্ট মাইকেল টিমারের মুখপাত্র আলেকজান্দ্রে প্যারোলা এক বিবৃতিতে এ বিক্ষোভকে ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এর মাধ্যমে গণতন্ত্রে সহঅবস্থানের মূল্যবোধের লঙ্ঘন হয়েছে।’
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্ট দিলমা রুসেফকে ক্ষমতাচ্যুত করে তার বিরোধীরা। পরে তারই ভাইস প্রেসিডেন্ট মাইকেল টিমারকে প্রেসিডেন্ট করা হয়। কিন্তু টিমার সরকারের বিরুদ্ধেও সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে।