ঢাকাFriday , 18 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌক্তিক হারে মেস ভাড়া নির্ধারণের দাবি

Link Copied!

human_chainনিজস্ব প্রতিবেদক : নতুন বছরে মেস ভাড়া যৌক্তিক হারে নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ মেস সংঘ (বিএমও)।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘নতুন বছর থেকে মেস ভাড়া যেন যৌক্তিক হারে নির্ধারণ করা হয় আমরা সে দাবি জানাচ্ছি।’
বক্তারা মেস ভাড়া স্বাভাবিক বৃদ্ধিতে সবাইকে উদ্ধুদ্ধ করণসহ ১১ দফা দাবিও উপস্থাপন করেন।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান মনির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা মহাসচিব আয়াতুল্লাহ আকতার, সৈয়দ আকতার সিরাজী, অ্যাডভোকেট আল-আমীন রেজভী, রাসেল আনান জিন্টু, আশিকুজ্জামান প্রমুখ।