নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, বৃহস্পতি রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেনসিডিল, বিয়ার ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

