ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঁওতালদের ধান কাটার সুযোগ দেওয়ার নির্দেশ

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে সাঁওতালদের ধান কাটার সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের জানমালের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও এ এম আমিন উদ্দীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এর আগে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং ব্রতী সমাজকল্যাণ সংস্থা একটি রিট আবেদন দায়ের করে।
রিটে সাঁওতালদের জানমালের নিরাপত্তা ও ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে কোন কর্তৃত্ববলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে, এই প্রশ্নেও রুল জারির আবেদন জানানো হয়।
গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ আখের খামার এলাকার সাঁওতালপল্লিতে হামলায় তিনজন নিহত হন। আহত হন আরো ৩০ জন।