ঢাকাWednesday , 16 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের পাওনা দাবি ভিত্তিহীন

Link Copied!

Tofayelনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কাছে পাকিস্তান পাওনা হিসেবে যে ৭০০ কোটি রুপি দাবি করেছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, পাকিস্তানের কাছে স্বাধীনতার আগে আমাদের পাওনা দাবি করায় তারা বিষয়টি ধামাচাপা দিতে উল্টো মিথ্যা দাবির আশ্রয় নিয়েছে।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ ছিলেন।
নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, নিউজিল্যান্ড বাংলাদেশের ভালো বাণিজ্যিক বন্ধু। নিউজিল্যান্ডে বাজারে বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়। সেখানে আরো বাণিজ্যের সুযোগ আছে। দেশটি পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় ও জনসংখ্যাও কম। সেখানে বাংলাদেশের পাশাক, ওষুধ ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা নিউজিল্যান্ডে বিনিয়োগ করলে তারা লাভবান হবেন।
পাকিস্তানের পাওনা চাওয়ার বিষয়ে তোফায়েল আহমেদ আরো বলেন, ওরা আমাদের কাছে কী টাকা পাবে, আমরাই তো ওদের কাছে টাকা পাই। একাত্তরের আগে আমাদের দেশের রপ্তানি ও বাণিজ্যের টাকা ওরা নিয়ে গেছে। যেহেতু আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ক্ষতিপূরণ দাবি করেছি, এটিকে কাউন্টার দেওয়ার জন্যই ওরা এ টাকা দাবি করেছে।
তিনি বলেন, ওই সময়ে পাকিস্তানের মোট আয়ের বেশিরভাগই আসত বাংলাদেশ থেকে। আদমজী জুট মিলসহ অন্যান্য কল কারখানার আয় ছিল তাদের আয়ের মূল উৎস।
বাংলাদেশের কাছে ৯ দশমিক ২১ বিলিয়ন পাকিস্তানি রুপি (৬০০ কোটি ৯২ লাখ বাংলাদেশি টাকা) পাওনা আছে দাবি করে তা ফেরত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানি একটি সংবাদমাধ্যম মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।