ঢাকাTuesday , 15 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমধ্যসাগরে রুশ জঙ্গিবিমান বিধ্বস্ত

Link Copied!

china-bimanআন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে রাশিয়ার একটি মিগ-২৯ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। সাগরে মোতায়েন রাশিয়ার একমাত্র বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজেনেৎসভে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিরিয়া উপকূলে ভূমধ্যসাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেৎসভে সোমবার একটি মিগ-২৯ নামার সময় বিধ্বস্ত হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণে রণতরীর কয়েক কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। তবে পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। পরে পাইলটকে উদ্ধারকারীরা রণতরী কুজনেৎসভে ফেরত আনেন। তিনি সুস্থ রয়েছেন এবং ভবিষ্যৎ মিশনে অংশ নিতে পারবেন ।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি মিগ ২৯কে গ্রুপের। উড্ডয়নের কিছুক্ষণ পরেই এর মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। গত গ্রীষ্মে মিগ ২৯কে বিমান কুজনেৎসভে যুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ার অ্যাডমিরাল কুজেনেৎসভ ভূমধ্যসাগরে রুশ নৌবহরের নেতৃত্ব দিচ্ছে। চলতি মাসের প্রথম দিকে এটি সেখানে মোতায়েন করা হয়। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর আশংকা এর মাধ্যমে সিরিয়ার আলেপ্পোতে বেসামরিক লোকদের ওপর বিমান হামলা জোরদার করা হবে।