ঢাকাTuesday , 15 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুরু হোল নবান্ন ও লোকজ মেলা

Link Copied!

fairনিজস্ব প্রতিবেদক : পর্যটন বর্ষ ২০১৬ উপলক্ষে দুই দিনব্যাপী শুরু হলো নবান্ন ও লোকজ মেলা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ চত্বরে দুই দিনব্যাপী (১৫-১৬ নভেম্বর) এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় আরো উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী।
দুই দিনব্যাপী এ মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় হস্তশিল্প, পিঠাসহ লোকজ আয়োজন করা হয়েছে।
মেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আশা করি আপনাদের এ আয়োজন শুধু এ বছরই হবে না, আগামী দিনেও এ ধরনের উদ্যোগ কোনো পৃষ্ঠপোষকতার ওপর নির্ভর না করে ধারাবাহিকভাবে এগিয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘দেশে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা (জঙ্গি হামলা) ঘটার কারণে বিদেশি পর্যটক আসা কমে গিয়েছিল। তবে জঙ্গিদের বিরুদ্ধে আমাদের (সরকার) শক্ত অবস্থানের কারণে এখন পরিস্থিতি অনুকূলে এসেছে। মেঘ কেটে যাচ্ছে।’
মেলার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস ফোরাম ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট।