ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের আমিরের যুদ্ধাপরাধ তদন্তে অগ্রগতি

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : জামায়াত আমির মকবুল আহমদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান।
সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থার প্রধান কার্যালয়ে মৌলভীবাজারের ৩ জনের মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হান্নান খান বলেন, ‘পত্রিকার রিপোর্টের ভিত্তিতে জামায়াতের আমিরের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অগ্রগতি আছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শেষ করে জানানো হবে।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিন রাজাকারের বিরুদ্ধে পাচঁটি অভিযোগে তদন্ত চুড়ান্ত করেছে তদন্ত সংস্থা।
ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া (৬৪), আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৪) ও আব্দুল মতিনের বিরুদ্ধে এ অভিযোগ চুড়ান্ত হয়।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, জ্যেষ্ঠ সদস্য সানাউল হকসহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।