ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঁওতালদের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : গাইবান্ধায় নির্যাতনের শিকার চিকিৎসাধীন তিন সাঁওতালের হাতকড়া খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে একই বেঞ্চে এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া একটি রিট আবেদন দায়ের করেন।হাতকড়া পরা অবস্থায় চিকিৎসাধীন সাঁওতালদের ছবি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি সংযুক্ত করে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।