ঢাকাMonday , 14 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনার দাম কমেছে

Link Copied!

Goldনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। সোনার সঙ্গে রুপার দামও কমেছে ভরিতে ২৯২ টাকা।
নতুন দাম আজ সোমবার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৬ হাজার ৮৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৯১ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ১০ টাকা।
সোমবার থেকে দাম কমে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ১০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫১৭ টাকা হবে। অন্যদিকে রুপার ভরি ১ হাজার ২২৪ টাকা থেকে কমে ৯৩৩ টাকা হবে।
জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানিয়েছেন, শনিবার সমিতির সভায় একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা প্রতি সপ্তাহে আন্তর্জাতিক ও দেশের বুলিয়ন মার্কেটের সোনার দর যাচাই-বাছাই করবে।