ঢাকাSaturday , 12 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করবে

Link Copied!

Sultana-Kamalনিজস্ব প্রতিবেদক : সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহবায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে এক সময় সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। তিনি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে অবিলম্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি বাতিলের দাবি জানান।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ অবস্থা ও সরকারি অবস্থা’ বিষয়ে নাগরিক সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের বোধোদয় হয়ে এই প্রকল্প বাতিল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
লিখিত বক্তব্যে সুলতানা কামাল বলেন, ‘যে সুন্দরবন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ‍বুক পেতে দিয়ে দেশের লাখ লাখ মানুষকে রক্ষা করেছে আমরা সেই সুন্দরবনকে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। এটা হবে আত্মঘাতী ও স্ববিরোধী পদক্ষেপ।’
তিনি বলেন, ‘সুন্দরবন প্রশ্নে বাংলাদেশ সরকারের অবস্থান আর জলবায়ু প্রশ্নে অবস্থান ও আকাঙ্খা পরস্পর বিরোধী। কারণ জলবায়ু সংকট মোকাবিলা করতে হলে সুন্দরবনকে অক্ষত রাখা আমাদের প্রধান দায়িত্ব। এটি জাতিসংঘ ও সারা বিশ্বের আকাঙ্খা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুন্দরবন নিয়ে জনগণের ট্যাক্সের টাকায় যে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে তা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্যে। এটা বন্ধ করা উচিত।’
তিনি আরো বলেন, ‘সুন্দরবন তথা রামপাল নিয়ে আমরা কখনো অযৌক্তিক বক্তব্য রাখি নাই। যথেষ্ট তথ্য প্রমাণ ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমেই আমরা রামপাল বিদ্যুকেন্দ্রের বিরোধীতা করছি।’
সংবাদ সম্মেলনে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডা. মো. আবদুল মতিন, অধ্যাপক এম এম আকাশ, বদরুল ইমাম, ইফতেখারুজ্জামান, খুশী কবির ও রুহিন হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন।