লক্ষ্মীপুর প্রতিনিধি : ভয়াল ১২ নভেম্বর আজ। ১৯৭০ সালের এই দিনে মহাপ্রলয়ংঙ্কারী ঘূর্ণিঝড়ে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ৩৫ হাজার মানুষ প্রাণ হারায় । প্রতি বছরের মতো এবারো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করছে কয়েকটি সংগঠন।
সেদিনের ঘূর্ণিঝড়ে রামগতি ও কমলনগর উপজেলার চর গাজী, চর আব্দুল্লাহ, তেলির চর, পোড়া গাছা ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ মারা যায়। অসংখ্য ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। ঘটনার পর একের পর এক লাশ ভাসতে থাকে স্থানীয় কাটাখালী খাল ও মেঘনা নদীতে।
প্রতি বছরের মতো এবারো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করছে কয়েকটি সংগঠন। এর মধ্যে ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতি, ঢাকাস্থ রামগতি উপজেলা সমিতিসহ বিভিন্ন বেসরকারি সংস্থা মিলাদ মাহফিল, কোরআনখানি ও নিহতদের স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।

