আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে বাগরামে একটি ন্যাটো ঘাঁটিতে বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছেন। আফগানিস্তানে ন্যাটোর রিজলুট সাপোর্ট মিশন জানিয়েছে, শনিবার ভোর সাড়ে ৫টার পর এ বিস্ফোরণ হয় এবং কয়েকজন হতাহত হয়েছেন। ঘটনাস্থলে প্রতিরক্ষামূলক বাহিনী ও মেডিক্যাল টিম পৌঁছেছে। এর চেয়ে বেশি তথ্য দেয়নি মিশন। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বাগরাম জেলা গভর্নর আবদুল শোকোর কোদোসু জানিয়েছেন, ঘাঁটিতে খাওয়ার জায়গার পাশে বিস্ফোরণ হয়। এতে নিহত হয়েছেন কমপক্ষে তিনজন এবং আহত হয়েছেন অন্ততপক্ষে ১৩ জন। তবে কী কারণে এ বিস্ফোরণ হয়েছে, তিনি তা জানাতে পারেননি।

