ঢাকাSaturday , 12 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চুরির দেড় কোটি ডলার ফেরত পেল বাংলাদেশ

Link Copied!

bank-bdস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন কর্তৃপক্ষ। শুক্রবার ফিলিপাইনের একটি আদালত তাদের কেন্দ্রীয় ব্যাংককে ১৫ মিলিয়ন (দেড় কোটি ডলার) বাংলাদেশ ব্যাংকে দিতে নির্দেশ দেন। এরপর ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলকে নগদে দেড় কোটি ডলার বুঝিয়ে দেয়।
বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথের নেতৃত্বে অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের দুই সদস্যের প্রতিনিধিদল এ অর্থ গ্রহণ করেন। গৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রয়টার্সের হাতে আসা এক কোর্ট আদেশের ভিত্তিতে এ বার্তাসংস্থা তাদের এক প্রতিবেদনে জানায়, ফিলিপাইনের একটি আদালত সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত দেন, ক্যাসিনো বস কিম ওয়ং এবং তার ইস্টার্ন হাওয়াই কোম্পানির জমা দেওয়া অর্থের বৈধ মালিক বাংলাদেশ ব্যাংক।
ফিলিপাইন কর্তৃপক্ষের কাছে দুই দফায় প্রায় ১৫ মিলিয়ন ডলার ফেরত দিয়েছেন কিম ওয়ং। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮১ মিলিয়নের মধ্যে কয়েক মিলয়ন দুই চীনা নাগরিকের মাধ্যমে তার হাতে আসে।
উল্লেখ্য, হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনা বিশ্বের সবচেয়ে বড় সাইবার চুরির ঘটনা। এ নিয়ে বিশ্বের আন্তঃব্যাংক লেনদেন উদ্বেগ দেখা যায়।