ঢাকাSaturday , 12 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের বিরুদ্ধে লাখো নারী প্রতিবাদী পদযাত্রা করবে

Link Copied!

trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরদিন ওয়াশিংটন ডিসিতে লাখো নারী প্রতিবাদী পদযাত্রা করবেন।তাদের আশঙ্কা, ট্রাম্পের শাসনামলে নারীদের অনেক অধিকার প্রত্যাহার করা হবে অথবা ধ্বংস করা হবে। পদযাত্রার সংগঠকরা শুক্রবার এ তথ্য জানিয়েছে বলে হাফিংটন পোস্ট অনলাইনের এক খবরে বলা হয়েছে।
ফেসবুকে ‘মিলিয়ন উইমেন মার্চ’ নামে একটি ইভেন্ট খোলা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টায় এতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। এ ইভেন্টের নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন বব ব্লান্ড এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের নারী বিদ্বেষী যে আচরণের প্রকাশ ঘটেছে, এর প্রতিক্রিয়ায় এ পদযাত্রা আয়োজন করা হচ্ছে- থমসন রয়টার্স ফাউনডেশনকে ব্লান্ড এ কথা বলেছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি একজন নারী গণমাধ্যমকর্মীকে হেনস্তা করেছেন, যিনি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষের সমর্থক। অনেক নারীকে তাদের রূপের বিচারে অবজ্ঞা করেছেন ট্রাম্প।