ঢাকাSaturday , 12 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বেঙ্গল মিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Link Copied!

bengleচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে বিশুদ্ধ, স্বাস্থ্যসম্মত হালাল মাংসের চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে শুক্রবার নগরীর দামপাড়া পুলিশ লাইন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বেঙ্গল মিট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেঙ্গল মিটের চট্টগ্রামের প্রথম সেলস সেন্টারের উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন- বেঙ্গল মিটের চট্টগ্রামের উদ্যোক্তা, দি এক্সসেপশন লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ, চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহাম্মেদ, এইচএসএটি কন্টেইনার ইয়ার্ডের চেয়ারম্যান আফসারুজ্জামান টিটু, চেরি মেচান গ্রুপের চেয়ারম্যান ড. হাছান মাহমুদ প্রমুখ।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে নগর পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নগরীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার পিপিএম বেঙ্গল মিটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
প্রসঙ্গত, বেঙ্গল মিট বাংলাদেশের একমাত্র বৃহত্তম সর্বাধুনিক মিট প্রসেসিং কারখানা। যেখানে নিজেদের খামারের গরু, ছাগল, হাঁস, মুরগি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম মেনে হালাল পদ্ধতিতে জবাই করা হয়। জবাইয়ের পর সেই গরু সর্বাধুনিক পদ্ধতিতে মাত্র তিন মিনিটে প্রসেসিং করে ফ্রিজিং করে সরবরাহের জন্য প্রস্তুত করা হয়। ঢাকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেঙ্গল মিটের মাংস ২০০৬ সাল থেকে পাওয়া গেলে এবারই প্রথম বেঙ্গল মিট চট্টগ্রামে যাত্রা শুরু করলো।