ঢাকাFriday , 11 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুটির দিনে স্মার্ট কার্ড নিতে দীর্ঘ লাইন

Link Copied!

smart-cardনিজস্ব প্রতিবেদক : উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) সংগ্রহ করতে ভোটারদের উৎসাহ বেড়েছে। তাই আজ ছুটির দিনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে দেখা গেছে।
শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ থানার ২৮ নম্বর ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
সেখানে গিয়ে দেখা যায়, আজ সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকেই খাজে দেওয়ান দ্বিতীয় লেন এলাকার পুরুষ ও নারী ভোটাররা স্মার্ট কার্ড নিতে ভিড় জমিয়েছে।
রমনা থানা নির্বাচন কর্মকর্তা মাহবুবা মমতা হেনা বলেন, ছুটির দিন হওয়ায় জনগণ সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করছেন। বেলা বাড়লে আরো অনেক মানুষ এখানে এসে কার্ড সংগ্রহ করবে। তাই ছুটির দিনে আমাদের কর্মীদের চাপ সামলাতে একটু কঠিন হয়ে পড়ে।
দ্বিতীয় দফায় স্মার্ট কার্ড বিতরণের তালিকা থেকে জানা যায়, এ দফায় রাজধানীর গুলশান থানার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড, লালবাগ থানার ২৬, ২৭ ও ২৮, কোতয়ালী থানার ৩২ ও ৩৩ এবং ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট বোর্ডে পর্যায়ক্রমে ১১ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে।
প্রথম ধাপের কার্ড বিতরণ শেষে দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনগুলোতে বিতরণ করা হবে। তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় এবং চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলাসহ দেশের সব স্থানে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসি। যেকোনো সমস্যায় ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যাবে।