নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৃগোষ্ঠীর দুই সদস্য হত্যা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা ফার্ম এলাকার শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডির হত্যা অত্যন্ত দুঃখজনক। গুলি করে তাদের হত্যা করা হয়।
এ ছাড়া ব্রাহ্মাণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেককে মারধর করা হয়েছে। আর এসব ঘটনা ঘটেছে প্রশাসনের নাকের ডগায়।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও এতে সভাপতিত্ত্ব করেন। বক্তব্য রাখেন পরিষদের সভাপতি হিউবার্ট গমেজ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, মার্কুজ গোমেজসহ আরো অনেকে।

