ঢাকাThursday , 10 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সচিবের মর্যাদা পাবেন জেলা জজ

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম তালিকায় সচিবদের সঙ্গে সমপদমর্যাদায় থাকবেন জেলা জজেরা। ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে ২৪-এ থাকা জেলা জজদের ১৬-তে থাকা সচিবদের সঙ্গে সমপদমর্যাদায় নিয়ে আসা হয়েছে।
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল নিষ্পত্তি করে তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির দেওয়া রায়ে এ ক্রম ঠিক করে দেওয়া হয়। ২০১৫ সালের ১১ জানুয়ারি এ রায় দেওয়া হয়। বৃহস্পতিবার এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।
সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রব চৌধুরী। হাইকোর্টে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল মতিন খসরু, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান।