ঢাকাWednesday , 9 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনের আগ্রহ

Link Copied!

Elevated-Expresswayনিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে আগ্রহ দে‌খিয়েছে চীন সরকার। এছাড়া ঢাকা সিলেট চার লেন সড়ক নির্মা‌ণ কাজ দ্রুত শুরু করার বিষয়েও আশ্বাস দিয়েছে দেশটি।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াংয়ের নেতৃত্বে তিন সদস্যের প্র‌তি‌নি‌ধি দলের সঙ্গে বৈঠক শেষে সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান। বুধবার সকালে বনানী সেতু ভবনে এই বৈঠক হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট সমসাম‌য়িক বিষয়গুলো নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে। বিশেষ করে চীনের প্রে‌সিডেন্টের সফ‌রকালে হওয়া চু‌ক্তির বাস্তবায়ন ত্বরা‌ন্বিত করার বিষয়ে আলোচনা হয়েছে।’
সেতুমন্ত্রী জানান, নতুনভাবে ঢাকা চট্টগ্রাম এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে অর্থের সন্ধান করা হচ্ছে। অনেকগুলো প্রস্তাব আমাদের কাছে আছে। প্রাথ‌মিকভাবে চীন থেকে আগ্রহ দেখিয়েছে।
তি‌নি জানান, ঢাকা-চট্টগ্রাম এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ের ফিজিক্যাল স্টা‌ডি আবার করা হচ্ছে। ১১ হাজার কো‌টি টাকার বেশি ব্যয় হতে পারে।
বিএন‌পির সমাবেশের বিষয়ে সাংবা‌দিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএন‌পিকে সমাবেশের অনুম‌তি দেওয়া না দেওয়ার বিষয়টি পু‌লিশের এখতিয়ার, আওয়ামী লীগের নয়।’
চীনের রাষ্ট্রদূত বলেন, ‘আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন জানাতে এসে‌ছিলাম। প্রেসিডেন্টের সফরকালে যেসব চু‌ক্তি হয়েছে সেসব প্রক‌ল্পের অগ্রগ‌তি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্মাণ কাজ শুরুর বিষয়ে আলোচনা হয়েছে।’