ঢাকাWednesday , 9 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তামাকে প্রতি বছর মারা যায় ৫৭ হাজার জন

Link Copied!

tamakনিজস্ব প্রতিবেদক : তামাক ক্যান্সারের অন্যতম কারণ। এই তামাক ব্যবহারের কারণে প্রতিবছর দেশে প্রায় ৫৭ হাজার লোক মারা যায়।
তামাকের বহুবিধ ব্যবহারের কারণে দেশে প্রতিবছর প্রায় ১২ লাখ মানুষ ৮টি প্রধান রোগে আক্রান্ত হচ্ছেন। ৩ লাখেরও বেশি মানুষ পঙ্গু হচ্ছেন।
বুধবার দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তামাকের ক্ষতিকর স্বাস্থ্য ঝুঁকির সতর্কবার্তা ‘লাং ক্যান্সার – গ্রাফিক হেলথ ওয়ার্নিং’ এর সিরিজ প্রচারাভিযানের উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। এ কর্মসূচিতে সহায়তা করছে ভাইটাল স্ট্রাটেজিস।
জাহিদ মালেক বলেন, ‘তামাক নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। তামাকের কুফল সম্পরকে জনসচেতনতা সৃষ্টির জন্য সিরিজ ক্যাম্পেইন শুরু হচ্ছে। এটি চলবে মাসব্যাপী। লাং ক্যান্সারে আক্রান্ত এক রোগীর ভয়াবহ জীবনচিত্র ৩০ সেকেন্ডের একটি ভিডিও চিত্রের মাধ্যমে দেশের টেলিভিশনে তুলে ধরা হবে। কমপক্ষে ৫ হাজার বার এই ভিডিও প্রচার করা হবে। তাছাড়া দেশে পোস্টার ও বিলবোর্ড- এর মাধ্যমেও প্রচারাভিযান চলবে।
২০১৫ সাল থেকে ভাইটাল স্ট্রাটেজিস তামাক বিরোধী এই কর্মসূচি চালিয়ে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত সচিব রোকসানা কাদের, ভাইটাল স্ট্র্যাটেজিসের বাংলাদেশ কান্ট্রি অ্যাডভাইজার মো. শফিকুল ইসলাম।