ঢাকাTuesday , 8 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Link Copied!

PM1গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছান। দুপুর ১২টার দিকে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় শেখ রেহেনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর করিব নানক, প্রাক্তন বাণিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্ণেল (অব.) ফারুক খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।