ঢাকাMonday , 7 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাঁচতে চাইলে আত্মসমর্পণ কর

Link Copied!

haidar-al-abadiআন্তর্জাতিক ডেস্ক : বাঁচতে চাইলে মসুলে লড়াইরত সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।
মসুলের পূর্ব দিকের রণক্ষেত্র পরিদর্শনের পর শনিবার এক সংবাদ সম্মেলনে আবাদি বলেছেন, ‘আমরা পিছু হটব না এবং ভেঙ্গেও পড়বো না।’
মসুলবাসীদের প্রতি তিনি বলেন ‘আমরা শিগগিরই আপনাদের মুক্ত করব।’
দুই বছরেরও বেশি সময় ধরে মুসল আইএসের দখলে আছে। শহরটি পুনরুদ্ধারে গত মাসে অভিযান শুরু করে ইরাকি বাহিনী ও কুর্দি পেশমারগা যোদ্ধারা। এ লড়াইয়ে বিমান হামলা চালিয়ে তাদের সহযোগিতা করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট।
চলতি সপ্তাহে মসুলের পূর্বদিকের শহরতলির একটি অংশে প্রবেশ করতে সক্ষম হয়েছে ইরাকি সরকারি বাহিনী। এছাড়া মসুলের ১৫ কিলোমিটার দূরে তাইগ্রিস নদী তীরবর্তী হাম্মাম আল আলিল শহরও দখল করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
ইরাকি সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রায়িদ শাকির জাওদাত জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে নিরাপত্তা বাহিনী। তবে শহর থেকে আইএস যোদ্ধাদের পুরোপুরি বের করে দেওয়া সম্ভব হয়েছে কি না সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।
শনিবার পূর্বদিকের শহরতলিতে অবস্থানরত আইএস যোদ্ধাদের আত্মসমর্পণের আহ্বান জানান আবাদি। তিনি বলেন, ‘আইএসের প্রতি আমার বার্তা হচ্ছে, তারা যদি প্রাণ রক্ষা করতে চায়, তাহলে তাদের এখনই অস্ত্র সমর্পণ করতে হবে।’