ঢাকাMonday , 7 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে তাণ্ডব : ৮ জন রিমান্ডে

Link Copied!

brahmanbaria_judicialব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তার আটজনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
প্রথম দফায় গ্রেপ্তার করা ১১ জনের মধ্যে সোমবার দুপুরে আটজনকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মাহাবুবুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ৩ নভেম্বর রাতে নাসিরনগরে চার বাড়ির পাঁচটি ঘরে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে। নাসিরনগর থানার এসআই কার্তিক রঞ্জন চৌধুরী বাদী হয়ে দায়ের করা এ মামলায় অজ্ঞাত ৪০০-৫০০ জন আসামি করা হয়েছে।