আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে ইসলামিক স্টেটের দখলকৃত শহর মসুল থেকে পালানোর সময় রাস্তার পাশে পুঁতে রাখা গাড়িবোমা বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে। শুক্রবার তারা টাইগ্রিস নদীর অপর পাড়ে আল আলম শহরে যাচ্ছিল। এ সময় এ ঘটনা ঘটে।
আঞ্চলিক পুলিশ কর্মকর্তা কর্নেল নিমা আল জাবুরির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মসুলের ৭৫ মাইল দক্ষিণে হাউইজা এলাকার কয়েকটি পরিবারের সদস্যদের নিয়ে ট্রাকটি আল আলম যাচ্ছিল। ট্রাকটিকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের একটি গাড়িও ছিল। পথিমধ্যে রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরণে ট্রাকে থাকা ১৭ জনের মৃত্যু হয়। এছাড়া প্রহরার দায়িত্বে থাকা ওই পুলিশ সদস্যেরও মৃত্যু হয়েছে।
ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলায় বিধ্বস্ত ট্রাকটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ট্রাকটিতে পুড়ে যাওয়া কয়েকটি মৃতদেহ পড়ে আছে।

