ঢাকাSunday , 6 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এ মাসেই ১৫ মিলিয়ন ডলার ফেরত পাচ্ছে বাংলাদেশ

Link Copied!

bangladesh-bankনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৫.২৫ মিলিয়ন ডলার (প্রায় ১২০ কোটি টাকা) ফেরত দিচ্ছে ফিলিপাইন। এসব অর্থ এ মাসের মধ্যেই বাংলাদেশের হাতে আসতে পারে।
শনিবার রাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়। এর একটি অংশ বাংলাদেশকে ফেরত দিতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককে নির্দেশ দিয়েছে দেশটির আদালত। সে অনুযায়ী ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার ফেরত দিচ্ছে তারা।
আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেছেন, ফিলিপাইনের আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে সব প্রক্রিয়া শেষ করার জন্য বলেছে। আশা করছি, শিগগিরই এসব প্রক্রিয়া শেষ হবে।