ঢাকাSunday , 6 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেসরকারি কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার দাবি

Link Copied!

bcsনিজস্ব প্রতিবেদক : জাতীয়করণ করা নতুন বেসরকারি কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
একই সঙ্গে বেসরকারি কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়।
সংগঠনের সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাথমিক, মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজ জাতীয়করণকে কোনোভাবেই আলাদা করে দেখার সুযোগ নেই। এটি জাতীয়করণ মাত্র। কোনভাবেই ক্যাডারভুক্তি বা অন্য কিছুর অর্থ তৈরি করে না। জাতীয়করণ করা কলেজের শিক্ষকগণের চাকরি সরকারিকরণের ফলে তারা চাকরির নিরাপত্তা, পেনশনসহ সকল সুযোগ সুবিধা পাবেন। কিন্তু পদসোপানসহ তাদের প্যাটার্ন এবং পদোন্নতি অবশ্যই অন্যান্য এমপিওভুক্ত কলেজের মতো হতে হবে। এসব নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।’
তিনি বলেন, ‘উদ্বেগের বিষয় জাতীয়করণের জন্য ঘোষিত কলেজগুলোর শিক্ষকদের একাংশ নিজেদের বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত ঘোষণা করার জন্য দাবি তুলেছেন। আবার তারা এ দাবিতে মামলা করার হুমকিও দিচ্ছেন। এ দাবি মূলত সরকারের জাতীয়করণের মতো মহতী উদ্যোগকে বিতর্কিত করার জন্য তোলা হয়েছে।’
এসময় তিনি কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-
বেসরকারি কলেজ জাতীয়করণের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি-২০১০ এ বর্ণিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে। এ নীতিমালায় জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিধি-বিধান থাকবে যাতে কর্মকমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ সংরক্ষিত হয়। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা থাকবে।
জাতীয়করণকৃত কলেজের শিক্ষকগণ নন-ক্যাডার শিক্ষক হিসেবে বিবেচিত হবেন এবং তাদের জন্য নিয়োগ পদায়ন, পদোন্নতি এবং চাকরির অন্যান্য শর্তাবলীসহ নতুন বিধিমালা তৈরি করতে হবে। তাদের চাকরি নতুন বিধিমালা দ্বারা পরিচালিত হবে।
তাদের চাকরি বদলিযোগ্য হবে না। জাতীয়করণকৃত কলেজেই সেই শিক্ষকদের চাকরি ও পদায়ন সুনির্দিষ্ট হবে।
কোনোভাবেই তারা বর্তমান ও ভবিষ্যত বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োজিত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি, পদায়নসহ কোনো সুযোগ সুবিধার অন্তরায় হবে না।
সরকারি কর্ম কমিশন কর্তৃক প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ব্যতিত অন্য কোনো পথে আসা কাউকে শিক্ষা ক্যাডারভুক্ত করা যাবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব মো. শাহেদুল খবির চৌধুরী, যুগ্ম মহাসচিব মাসুদা বেগম, দপ্তর সচিব সৈয়দ মইনুল হাসান, প্রচার সচিব কামাল উদ্দিন, নির্বাহী সদস্য ড. শেখ মো. রেজাউল খান।